বাংলাদেশের সংবিধান এবং আইনে জুয়া ও বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও ২০২৫ সালের ৩ মার্চ আন্তর্জাতিক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 'বাবু৮৮স্পোর্টস' (Babu88Sports)-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন অভিনেত্রী সামিরা খান মাহি। উক্ত চুক্তির আওতায় তিনি বেটিং প্ল্যাটফর্মটির বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নেন। বাংলাদেশে বিটিআরসি কর্তৃক জুয়ার সাইটগুলো নিষিদ্ধ করা সত্ত্বেও তারকাদের মাধ্যমে তরুণদের বেটিংয়ে উৎসাহিত করার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।